দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে ইলেকট্রনিক পণ্য। চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে ২ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক ৬২ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরের পুরো সময়ে এসব পণ্য রপ্তানি হয়েছিল ৬ কোটি ১৯ লাখ ডলার। চলতি অর্থবছরে ইলেকট্রনিক পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে ৬ কোটি ২০ লাখ ডলার।
