বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় পার্টি-জেপির শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২২:০৭

যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় পার্টি-জেপি শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর লালমাটিয়ায় জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমতিকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বর রোডে জাতীয় পার্টি-জেপির পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কে এম মজিবুর রহমান মজনু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজী আবুল হোসেন, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, জাতীয় যুব সংহতির সহ-সভাপতি জেড সেলিম, জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব প্রমুখ।

সকাল ৯টায় বনানী কবরস্থানে জেপির নেতৃবৃন্দ বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের এবং জাতীয় চার নেতার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা শাখা ও গোপালগঞ্জ উপজেলা শাখা জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীরা জাতির জনকের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।