জলঢাকায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ২২

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২২:০৭

নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে পাশাপাশি সমাবেশ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্যসহ ২২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রুহুল আমিনের নেতৃত্বে জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ১৩ রাউন্ড টিয়ারশেল ও ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।