কয়েকদিন কিছুটা চাঙ্গাভাব থাকলেও ফের দরপতনের ধারায় পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ পয়েন্টের বেশি কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০৮ পয়েন্ট। বৃহস্পতিবার ডিএসইতে ৫১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন বুধবারের তুলনায় ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা কম।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮ দশমিক ৩১ পয়েন্ট কমে ৫৩৩২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৮৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ডেল্টা স্পিনিং, ম্যাকসন স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, জাহিন স্পিনিং, ফ্যামিলি টেক্স, সিম টেক্স, ফার কেমিক্যালস, মেট্রো স্পিনিং, ড্রাগন সুয়েটার জেনারেশন নেক্সট।
