ভাইয়ের হাতে খুন

বড় ভাই ইতালির কারাগারে, অন্যজনের মরদেহ ফিরল দেশে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকার পশ্চিম সোনারং এলাকার প্রবাসী যুবক নয়ন ফকির (২৫) ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার প্রায় তিন মাস পর তার মরদেহ দেশে পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে নিহতের মরদেহ উপজেলার বেতকা নতুন বাজার এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে সকাল ৮টায় নিহতের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দুপুর ১টায় নিজ এলাকায়া নেওয়া হয়।

অপরদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাইকে আটক করে কারাগারে পাঠিয়েছে ইতালি পুলিশ। বৃদ্ধ বাবা-মা বাড়িতে থাকলেও এক ভাইয়ের মৃত্যু আর অপর ভাই কারাগারে থাকায় তাদের দেখার মতো তেমন কেউ নেই।

নিহতের ফুফাতো ভাই সাব্বির হোসেন বলেন, আমার ভাই নয়নকে বিকেল ৩টার দিকে আমরা দাফন করেছি। অন্য ভাই ঘাতক হুমায়ূন ইতালির কারাগারে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ভাইকে খুনের ঘটনায় এখনো অনুতপ্ত নয় হুমায়ূন। সে আজ ফোন করে নিহতের মরদেহ যদিও দেখতে চেয়েছিল, কিন্তু তাকে মরদেহ দেখতে দেওয়া হয়নি। ইতালিতে তার বিচারিক কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন। তারা টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। হুমায়ুন দীর্ঘ ১৩ বছর ইতালি প্রবাসী। নিহত নয়ন ৪ বছর ইতালি প্রবাসী থাকার পরে খুন হন।  

খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করে। বর্তমানে বড় ভাই হুমায়ুন ইতালির কারাগারে বন্দী রয়েছেন।

ইত্তেফাক/এমএসআর