বিগত কয়েক বছরের মতো এবারও ত্বকের সুস্থতায় ভ্যাসলিনকে পাশে পেয়েছে সুবিধাবঞ্চিত মানুষরা।
ত্বকের শুষ্কতা, ফেটে যাওয়া পা, ঠোঁট ফাটা, হালকা কাটা-ছেঁড়া ইত্যাদির মতো ছোটো ছোটো সমস্যাগুলো সুবিধাবঞ্চিত মানুষদের জন্য হয়ে উঠতে পারে বড় অসুখের কারণ। এমন একটি ভাবনা থেকেই ২০১৬ সালে ভ্যাসলিন শুরু করে “ভ্যাসলিন হিলিং প্রজেক্ট”। তারই ধারাবাহিকতায় এবছর এই প্রজেক্টের অংশ হিসেবে কক্সবাজারের রিফিউজি ক্যাম্পে আয়োজন করা হয় সচেতনতামূলক অনুষ্ঠানের। আর এ আয়োজনে ভ্যাসলিনের এনজিও পার্টনার হিসেবে ছিল টি.এম.এস.এস।
অনুষ্ঠানে রিফিউজিদের মাঝে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয় এবং ত্বক সংক্রান্ত সমস্যা সমাধানে হেল্থ ক্যাম্প গঠন করা হয়। ভ্যাসলিন-এর পক্ষ থেকে প্রশিক্ষিত ডাক্তার ও নার্সদেরকে নিযুক্ত করা হয়েছে ক্যাম্পগুলোতে। বিগত বছরের মতো এবারও ভ্যাসলিন হিলিং প্রজেক্ট-এর আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে যোগ দিয়েছিলেন ক্যাম্পেইনটির শুভেচ্ছা দূত বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।
এবছর ভ্যাসলিন নিয়ে এসেছে ‘ভ্যাসলিন হাইজিন কিট’। যেকোনো দুর্ঘটনায় প্রাথমিক চিকিত্সার পরিপূরক হিসেবে ব্যবহার করা যাবে চিকিত্সার প্রাথমিক সরঞ্জাম ও ওষুধ সম্বলিত এই বক্সটি। বক্সটি বিনামূল্যে বিতরণ করা হবে কক্সবাজারের সুবিধাবঞ্চিত রিফিউজিদের মধ্যে। —প্রেস বিজ্ঞপ্তি
