প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি-২০১৯

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:১৩

গণিত মডেল

দিলীপ কুমার রায় , সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট 

 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের প্রস্তুতির জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে অনুশীলন করবে ।

সময়-                                 ২ ঘণ্টা ৩০ মিনিট

১। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও                                                 ১ ´ ২০ = ২০  

১। ৪ টি কলমের মুল্য ৮০ টাকা হলে ১০টি কলমের মুল্য কত ?

২। পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত  ?

৩। এক ব্যাক্তির দৈনিক আয়  ২২৫ টাকা হলে ,তার বার্ষিক  আয় কত ? 

৪। চার অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০  ´ ৯৯ এর সমান হবে  ?   

৫। নি:শ্বেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সুত্রটি লিখ ?   

৬। ভাগফল কখন ০ ( শূন্য ) হয়  ?   

৭। ১ ডজন ডিমের দাম ৯৬ টাকা হলে একটি ডিমের দাম কত ?

৮।  ৯২৬০০ ¸১০০ = কত ?

৯। ভাজ্য  = ৩৭৫ , ভাজক = ২৫ হলে , ভাগফল   =  কোনটি ?

১০।  ৭,৫,২,০,৯,১ প্রত্যেকটি অংক একবার

ব্যবহার করে ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা লিখ ।

১১। ৮ ¸   এর ৬ ´৫  = ? 

 

১২। ( ক ¸ ৫ ) ´৪ = ২৮ হলে  ‘ ক’ এর মান কত   ?

১৩। ৫ ´ ১৫ ¸ ৩  এর সরল মান কত ?

১৪। ১৪ , ২১ , ১৮ এর ল সা গু নির্ণয় কর  ।

১৫। ৫ম  শ্রেণির ৭ জন শিক্ষার্থীর মোট বয়স ৮৪ বছর এদের মধ্যে প্রথম তিনজনের বয়সের গড় ১১ বছর ও শেষের তিনজনের বয়সের গড় ১২ বছর হলে চতুর্থ শিক্ষার্থীর বয়স কত?

১৬। ২০ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী   ?

১৭। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ১২ বর্গ সেমিও উচ্চতা ৪ সেমি হলে ত্রিভুজটির ভূমি কত সেমি  ?  

১৮। অবিন্যস্ত উপাত্ত বলতে কী বোঝ  ?

১৯। কম্পিউটারের মুল চারটি অংশের নাম লিখ  ?

২০। ১৮ , ১৩ , ১৭ , ১৪ , ১৭ , ১৬ , ১৩  ,১২ এর গড় কত ?

২। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা  ( নিচের যে  কোনো একটি প্রশ্নের উত্তর দাও )         ১´৮ = ৮

 (ক)  গত বছর একটি গ্রামে ৩৯৫৭  জন লোক ছিল এই বছর আরো ২৮০ জন লোক ঐ গ্রামে আসলেন এবং ৩৩৫ জন লোক ঐ গ্রাম থেকে চলে গেলেন । গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত ?

(খ) ২ টি গরু ও ২ টি খাসির মূল্য একত্রে ৭৫০০০ টাকা । একটি খাসির মুল্য ৭৫০০ টাকা হলে একটি গরুর মূল্য দিয়ে কয়টি খাসি ক্রয় করা যাবে ?

৩। লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                 ৮

(ক) তিনটি ঘণ্টা একত্রে বেজে ৯ , ১২ ও ১৫ মিনিট পরপর বাজতে লাগল , আবার কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে ?

(খ) ১০০ টি আম ও ১৮০ টি লিচু কিছু সংখ্যক বালক -বালিকার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো, প্রত্যেক বালক-বালিকা কয়টি করে আম ও লিচু পাবে ?

৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )        ৮

(ক)  চৌধুরী সাহেবের নিকট ৭২০০০ টাকা ছিল ।

 

তিনি তার টাকার   অংশ মেয়েকে দিলেন ,   অংশ

 

দুই ছেলেকে দিলেন । তার নিকট আর কত টাকা অবশিষ্ট থাকল ?

 

(খ)  আরিফ ১ লিটার ও আবিদ     লিটার দুধ ক্রয়

 

করল  , কে বেশী পরিমাণ দুধ ক্রয় করল ?

৫। গড় সম্পর্কিত সমস্যা ( যেকোনোএকটি প্রশ্নের উত্তর দিতে হবে )                                      ৮

(ক) ৫ম শ্রেণীর ৭জন শিক্ষার্থীর মোট বয়স ৮৪ বছর এদের মধ্যে প্রথম তিন জনের বয়সের গড় ১১ বছর ও শেষের তিনজনের বয়সের গড় ১২ বছর হলে চতুর্থ শিক্ষার্থীর বয়স কত?

(খ) রাজু সাজু অপেক্ষা ১০ বছরের বড় , সাজুর বয়স ৮ বছর হলে তাদের গড় বয়স কত ?

৬।  দশমিক ভগ্নাংশ  সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )       ৮

(ক) একটি গাড়ী ২.৫ ঘণ্টায় ১১৪.৫ কি:মি যায় । গাড়ীটি এক ঘণ্টায় কত কি:মি যায়  ?

(খ) ১২ টি ডিমের ওজন একত্রে ৪.১৪ কেজি হলে , প্রতিটি ডিমের ওজন কত  ?

৭। শতকরা  সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                   ৮

(ক) একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করলে শতকরা কত লোকসান হলো  ?          

(খ) একটি সংখ্যার ৫০% এর সমান ৬ হলে সংখ্যাটি কত ?

৮। জ্যামিতি  সম্পর্কিত সমস্যা ( যেকোনো দুইটির উত্তর দাও   )              (৩+৩ ) ´ ২=১২

(ক) বিপ্রতীপ কোণ বলতে কী বোঝ ? চিত্র এঁকে দেখাও ।

(খ)  ৬০ ডিগ্রী কোণের পুরক কোণ এঁকে দেখাও ।

(গ) একটি ২.৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকে এর জ্যা,ব্যাস,পরিধি চিহ্নিত করে দেখাও ।

৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )   

(ক) জয় প্রতি ৬০ সেকেন্ডে ৬০ মিটার হাঁটে , সে ১ ঘণ্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে?

(খ) একটি পাত্রে ২৫০ মিলি কমলার জুস রয়েছে। এরূপ ৪০টি পাত্র কিনলে কত লিটার জুস পাব ?

১০। সময়  সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )                   ৮

(ক) ১৬০০ এবং ১৭০১ সাল  কোন শতাব্দী ছিল ?

(খ) ১০০০০০ মিনিট কে মাস , দিন , ঘণ্টা এবং মিনিটে প্রকাশ কর ? 

১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর 

দিতে হবে )                 ৮

(ক) বিন্যস্ত উপাত্ত কাকে বলে ? তোমার  শ্রেণির ১০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরকে বিন্যস্ত কর।

(খ) নিচের উপাত্তগুলির গড় নির্ণয় কর ।

৭৮ , ৬৫ , ৮৭ , ৪৬ , ৫৫ , ৭৯, ৩৮, ৭৬ , ৮২ , ৬০ , ৭০ , ৯২ , ৬৬ , ৪৮, ৬৬ , ৯৩, ৮৩, ৩৭, ৮০, ৪০ ।