শেষ পর্যন্ত তোমাকে চাই

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:২১

আজ

চ্যানেল:

বাংলাভিশন

সময় :রাত ১১টা ৪৫ মিনিট

 

সারওয়ার রেজা জিমির রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটক ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন, জুলফিকার চঞ্চল প্রমুখ।

রিমির বিয়ে ঠিক হয়েছে। অনেকদিন সে বিয়ে করতে চায়নি। হঠাত্ করে রাজি হয়। তাতেই বাবা-মা অবাক। ছেলে বুয়েট থেকে পাশ করা। স্কলারশিপ নিয়ে পড়তে যাবে।

বিয়ের তোড়জোরের মধ্যে বেড়াতে আসে তুষার। সে রিমির মামাতো ভাই। সাংবাদিকতা করে। রিমির চেয়ে ৩ বছরের বড়। রিমির বাবা-মা তুষারকে পেয়ে কিছু দায়িত্ব চাপিয়ে দিতে চায়।

তুষার আর রিমির মধ্যে যে একটা চাপা টেনশন কাজ করছে সেটা কেউ খেয়াল করে না। বিয়ের প্রস্তুতির ফাঁকে ফাঁকে ফ্ল্যাশব্যাকে জানতে পারে, প্রায় একইসঙ্গে বেড়ে ওঠা এই ছেলেমেয়ে দুটি পরস্পরকে পছন্দ করে। কিন্তু কোনোদিন মুখ ফুটে কেউ কাউকে বলতে পারেনি। তাহলে কার সঙ্গে বিয়ে হবে রিমির? জানা যাবে নাটকের শেষে।