কালো মেঘের ভেলা

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:২২

 

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালো মেঘের ভেলা’। কবি নির্মলেন্দু গুণের লেখা সরকারি অনুদানে নির্মিত এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ। গল্পের কেন্দ্রীয় চরিত্র মা এবং তার ছোট ছেলে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এবং ছেলের চরিত্রে অভিনয় করেছে পিদিম থিয়েটারের আপন। ছবিটি চ্যানেল আইতে প্রচার হবে আজ সকাল ১০টা ১৫ মিনিটে।

ছবিতে দেখা যাবে দুখু নামের এক বালকের জীবন চিত্র। টোকাই দুখু স্টেশনে থাকে। বয়স নয়-দশ বছর। ট্রেনের যাত্রীদের মালামাল বহন করে তার জীবন চলে। কিন্তু এক যাত্রী ব্রিফকেস ও একটি বস্তা নিয়ে দুখুকে ডাকলে সে শুধু যাত্রীর ব্রিফকেসটিই বহন করে সামনে এগিয়ে চলে। স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া এই ছবিটি এরইমধ্যে কয়েকটি চলচ্চিত্র উত্সবে দেখানো হয়েছে। ছবির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন।