আবুল বশার মৃধা
গোপালগঞ্জ জেলার দু’বারের শ্রেষ্ঠ শিক্ষক আবুল বশার মৃধার ১২তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ জুম্মা মুকসুদপুর উপজেলায় বাঁশবাড়িয়া গ্রামস্থ তার নিজ বাড়ি ও মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে মরহুমের সেজ ছেলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিবীক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) এর একান্ত সচিব মোহাম্মদ খায়রুল বশার সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
