সিআইডির ডিআইজি মোশাররফ হোসেন ভূঁঞা (৫৮) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে মরহুমের নামাজে জানাজা শেষে বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।
মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি গাজীপুরে দ্বিতীয় জানাজা শেষে গতকাল বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মোশাররফ হোসেন ভূঁঞার মৃত্যুতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
