রজার ফেদেরারের চাইতে বেশিবার কেউ সিনসিনাটি টুর্নামেন্ট জেতেননি। শুধু তাই নয় তিনি এটিকে ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবেই ব্যবহার করতেন। তারপরও বিশ্ব র্যাংকিংয়ে ৭০তম স্থানে থাকা আন্দ্রেই রুবলেভ-এর কাছে হার এড়াতে পারলেন না ফেদেরার। সাতবার এ টুর্নামেন্টের বিজয়ী ফেদেরার তৃতীয় রাউন্ডের খেলাটিতে ৬-৩, ৬-৪ গেমে হারেন। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সুইস সিনসিনাটিতে খেলতে এসেছিলেন এ মাসের শেষদিকে হতে যাওয়া ইউএস ওপেনের প্রস্তুতির জন্য। কিন্তু হারের কারণে তিনি কেবল দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেন। তার মানে ফেদেরারের এ বাবদ যথেষ্ট প্রস্তুতি হলো না।
