গুলশানে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে রাসেল মিয়া নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। বাড্ডা থানার এসআই জয়নুল আবেদীন জানান, রাসেল একজন পেশাদার চোর এবং মাদকাসক্ত।
সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান। গতকাল ভোর পৌনে ৪টায় গুলশান ১২৭ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির চারতলায় গ্রিল বেয়ে চুরি করতে ওঠে রাসেল। এ সময় ওই বাসার নিরাপত্তা কর্মী চোর বলে চিত্কার করলে তিনি পালানোর চেষ্টা করে। বাড়ির তৃতীয়তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামে। তবে মধ্য বাড্ডা বাজার গলির একটি বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান জয়নুল আবেদীন।
