চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরের পাহাড়তলি এলাকা থেকে নাজমা আকতার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে নাজমা আকতারকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নাজমা আকতার পাহাড়তলি বার কোয়াটার এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নাজমা আকতার নামে এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
