কর্মস্থলগামী মানুষের দুর্ভোগ
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করে জী?বিকার তা?গিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। ওই অঞ্চলের বিভিন্ন জেলা থেকে শুক্রবার দৌলতদিয়া ঘাটে কর্মস্থলগামী মানুষের ঢল নামে। যানজটে আটকে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় নারী, শিশু ও বয়স্করা। এদিকে দীর্ঘ যানজটে আটকে থেকে দীর্ঘ পথ পায়ে হাঁটার পর অনেক শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ে। অনেককে গুনতে হয় অতিরিক্ত ভাড়া।
গাড়ির চাপ বেড়ে গিয়ে গতকাল দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় নদীপারের অপেক্ষায় আটকাপড়া বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের সারি দীর্ঘ হতে থাকে। ব্যস্ততম এ সময় ইউটিলিটি ফেরি কুসুম-কলি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে শুক্রবার বিকাল নাগাদ দৌলতদিয়ায় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা এলাকা পর্যন্ত সাত কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সিরিয়ালে আটকে থাকা সাধারণ বাসযাত্রীরা এসময় চরম দুর্ভোগে পড়ে।
সরেজমিন দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার মহাসড়কের এক পাশে যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি। অপর দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের এক কিলোমিটার জুড়ে নদীপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে প্রাইভেটকার ও মাইক্রোবাস। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা হয় যানবাহনের সারি। এদিকে ঘাট থেকে মহাসড়কের ছয় কিলোমিটার দূরে গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় এলাকা থেকে ব্যক্তিগত গাড়িগুলো বিকল্প সড়ক দিয়ে অন্তত আট কিলোমিটার ঘুরিয়ে ঘাটে পাঠাচ্ছে পুলিশ। গ্রামের সরু সড়ক দিয়ে ঘাটে পৌঁছাতে এসব গাড়িকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে নদী পারাপার হতে আসা সব যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারে। সেসময় কর্মস্থলগামী মানুষের চাপ থাকলেও ছিল না যানবাহনের সারি। যানবাহনগুলো সড়কে অপেক্ষা ছাড়াই সরাস?রি এসে ফেরিতে ওঠে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপে সেই চিত্র পাল্টাতে থাকে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ একযোগে রাজধানী?তে ফিরতে শুরু করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। দুপুর পর্যন্ত যানবাহনগু?লো অপেক্ষা ছাড়াই সরাসরি ফে?রিতে ওঠে। কিন্তু দুপুরের পর থেকে স্রোতের মতো বিপুলসংখ্যক যানবাহন নদী পার হতে আসায় মহাসড়কে দীর্ঘ সারির সৃষ্টি হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। বিকল থাকা ফেরিটি দ্রুততম সময়ের মধ্যে চলাচল শুরু করবে বলে তিনি জানান।
