দয়াগঞ্জ ও জুরাইনে ট্রেনের ধাক্কায় পৃথক দু’জন নিহত হয়েছেন। তারা হলেন দোকান কর্মচারী জাবেদ আক্তার হোসেন (৪০) ও নিরাপত্তা কর্মী সালেহ আহমেদ (৬০)। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গতকাল সকাল ৭ টার দিকে দয়াগঞ্জে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাবেদ আক্তার হোসেন। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জের একটি ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা ১০টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী খাদিজা আক্তার জানান, তাদের বাসা দয়াগঞ্জে। জাবেদ বাদামতলীতে একটি ফলের দোকানে কাজ করতেন ।
এদিকে জুরাইন রেলগেট এলাকায় গতকাল দুপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সালেহ আহমেদ। তার পরনে বেসরকারি কোম্পানির নিরাপত্তা কর্মীর পোশাক ছিল।
ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, গতকাল বিকাল পর্যন্ত লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা ছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।
