ইতালির দায়িত্ব নিয়েই ক্ষমা চাইলেন মানচিনি

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭:৪৯

অনেক নাটকীয়তার পর আবারও ইতালি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন রবার্তো মানচিনি। দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ক্ষমা চেয়েছেন এই অভিজ্ঞ কোচ।

২০১৮ সালে প্রথমবার ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন করেন তিনি। তবে তার অধিনেই ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০২৩ সালের আগস্টে সবাইকে চমকে দিয়ে পদত্যাগ করেন মানচিনি। এর মাত্র দুই সপ্তাহ পরেই সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব নেন।

I'm very sorry': Mancini apologises after being reappointed as Italy head  coach | Italy | The Guardian

ইতালির চাকরি ছেড়ে যাওয়াকে নিজের বড় ভুল বলে স্বীকার করেছেন মানচিনি। বুধবার (২৯ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সত্যিই খুব দুঃখিত। যা ঘটেছিল তা যেন আমার জীবনের সঙ্গীকে হারানোর মতো বেদনাদায়ক ছিল। আমি একটি বড় ভুল করেছি, গত তিন বছরে যা কিছু ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী এবং জাতীয় দলকে তার স্বাভাবিক মর্যাদায় ফিরিয়ে আনতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।’

মানচিনির সৌদি আরবে যোগ দেওয়াকে অনেকেই বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন। সেই সময়কাল সম্পর্কে তিনি বলেন, ‘সেটা সম্পূর্ণ আমারই ভুল ছিল। গ্রাভিনার সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’ 

সমর্থকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আশা করছেন— এমন প্রশ্নের জবাবে মানচিনি বলেন, ‘আমি জানি, অনেকেই আমার বিরুদ্ধে থাকবেন। তবে আশা করি দল ভালো খেলবে। হয়তো তখন মানুষ আমাকে ক্ষমা করে দেবেন।’

ইত্তেফাক/জেডএইচ