ময়মনসিংহে খালে মিললো ফেসবুকে ‘বিদায়ী পোস্ট’ দেওয়া তরুণের মরদেহ

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৬:০২

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে ‘বিদায়ী পোস্ট’ দেওয়ার পর দিন সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার বিত্তাগুন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সাব্বির উপজেলার বাশিল এলাকার সুলতান আহমদের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি খালার কাছেই লালিত-পালিত হন। গত বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী পোস্ট দেন সাব্বির। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ

পরে শুক্রবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভালুকা থানার এসআই সায়মন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এপি