ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:২৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 'হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি'র নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে থাকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে স্থলাভিষিক্ত ও দায়িত্ব প্রদান করা হলো।

ইত্তেফাক/এএম