ঝিনাইদহে নববধূর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৫৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাস্টভাঙ্গা গ্রামের একটি জঙ্গল থেকে আয়েশা বেগম মিম (১৮) নামে এক সদ্য বিবাহিত যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি আনিচুর রহমান জানান, কাস্টভাঙ্গা গ্রামের ইদ্রিস আলির মেয়ে আয়েশা বেগম মিমের সঙ্গে পাশের রঘুনাথপুর গ্রামের হাশেম মন্ডলের ছেলে একলাস উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঈদুল ফিতরের দুই দিন আগে বাড়ির লোকদের অমতে একলাস উদ্দিন আয়েশাকে বিয়ে করে। আয়েশা বাবার বাড়িতে থাকতো।  বৃহস্পতিবার বিকালে একলাস শ্বশুর বাড়িতে আসে। তিনি আয়েশাকে বলেন, বাড়ির কেউ এ বিয়ে মেনে নিচ্ছে না। ’চল আমরা ঢাকা চলে যাই’। আয়েশার বাবাও এতে রাজি হন। তারপর তারা এক সঙ্গে বাড়ি থেকে বের হন। শুক্রবার দুপুরের দিকে জঙ্গলের মধ্যে এক যুবতীর গলাকাটা লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।