ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে বজ পাতে ৬ বাংলাদেশি আহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০০:০১

কলকাতায় প্রবল বৃষ্টির সময় বজ পাতে ছয় বাংলাদেশি পর্যটক আহত হয়েছেন। তাদের কলকাতার সেঠ সুখলাল কার্ণি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভারতীয়র মৃত্যু হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন বাজ পড়ছিল। বৃষ্টির হাত থেকে বাঁচতে সবাই ভিক্টোরিয়ার সাউথ গেটের সামনের একটি গাছতলায় আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে মারা যান কলকাতার দমদমের বাসিন্দা সুবীর পাল। এছাড়া, সুবীরের স্ত্রী ও শিশুকন্যাসহ আহত হন ছয় বাংলাদেশের নাগরিক।

এরা হলেন, যশোরের দীপক কুমার বিশ্বাসের স্ত্রী কাকলি রানী এবং তার দুই সন্তান অবন্তী বিশ্বাস ও বৃতি বিশ্বাস। অবন্তী ও বৃতির বুকে আঘাত লেগেছে। পায়ে আঘাত পেয়েছেন খুলনা সদরের জয়ন্তী রানি সরকার। আরো আহত হয়েছেন—নারায়ণগঞ্জের ফতুল্লার কাজী জহিরউদ্দিন মিঠুর দুই সন্তান কাজী ইয়াজউদ্দিন মাহিন ও কাজী মিরাজুদ্দিন আরবি।

হাসপাতালে চিকিসাধীনরা জানান, হঠাত্ প্রবল বজ পাতের শব্দে জ্ঞান হারাই। পরে জ্ঞান ফিরে দেখি হাসপাতালে রয়েছি।

হাসপাতাল সূত্রে জানায়, বজ পাতের আফটার শকের কারণে আহতদের চিকিত্সা করা হচ্ছে। একটু সুস্থ হলে তাদের ছাড়া হবে। তবে কয়েকজনকে ভর্তি রাখা হতে পারে।