মেক্সিকোয় ১৭ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০০:১৩

মেক্সিকোর পুলিশ দেশটির উপকূলীয় রাজ্য ভারাক্রুজে একটি ট্রাকের পরিত্যক্ত ট্রেইলার থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে। হারিয়ে যাওয়া ও ক্ষুধার্ত অবস্থায় উদ্ধার হওয়া এই ৬৫ জন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। এদের মধ্যে বাংলাদেশের ১৭ জন, ভারতের ৩৬ জন এবং শ্রীলঙ্কার ১২ জন অভিবাসী রয়েছেন। ফেডারেল পুলিশের এজেন্টরা পরিত্যক্ত ট্রেইলারটি খুঁজে পায়। পরে কন্টেইনার খুললে সেখানে ৬৫ জনকে পাওয়া যায়। এদের মধ্যে অনেকেই ভয়াবহ পানিশূন্যতায় ভুগছিল। -এমএসএন