বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় ওয়াশিংটনে প্রার্থনা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

শুক্রবার জুমার নামাজের পর ম্যাসাচুসেটস এভিনিউতে অবস্থিত ওয়াশিংটন ইসলামিক সেন্টারে এই প্রার্থনা করা হয়। 


ছবি: সংগৃহীত

জাতির জনকের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এই বিশেষ প্রার্থনার আয়োজন করে।

কয়েকশত ধর্মপ্রাণ মুসলমান প্রার্থনায় অংশগ্রহণ করেন। পরে দূতাবাস কর্তৃক মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

ইত্তেফাক/জেডএইচ