ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনের ফুটপাত থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সোয়া ১০টার দিকে ওই মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকালে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বায়োমেট্রিক ও প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একইসঙ্গে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেন ওসি।

