ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোল ঘেঁষেই নীলক্ষেত মার্কেট। প্রতিদিন অগণিত মানুষ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নীলক্ষেতের রাস্তা দিয়ে চলাফেরা করেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই নীলক্ষেত মার্কেটের ভেতর দিয়ে যে রাস্তা রয়েছে তার দুধারে হকারদের অবৈধ অবস্থানের কারণে চলাচলে অসুবিধা হয়—মানুষের ভিড়ে শিশুরা হারিয়ে যায়, বৃদ্ধরা পড়ে যান, ছাত্রছাত্রীরা পকেটমারের কবলে পড়ে, এছাড়া সংঘবদ্ধ প্রতারক দল নানাভাবে ক্রেতাদের হেনস্থা করার সুযোগ পায়। এ অবস্থায়, নীলক্ষেতের যাতায়াত-পথ নিষ্কণ্টক করতে সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমিরুল ইসলাম সুমন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়
