আওয়ামী লীগ আমলে ১ তৃতীয়াংশ অর্থ লোপাট, ২ কোটি আমানতকারী বিপাকে: গভর্নর

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:৪৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

৬ (আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় তিনি এ কথা জানান।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, আওয়ালীগ সরকার  দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। ব্যাংকিং খাতের এক তৃতীয়াংশ টাকায় চুরি করে নিয়ে গেছে। যেটাকে আমরা খেলাপি বলছি। এটা আসলে খেলাপি নয় চুরি।

তিনি বলেন, এ কারণে ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় ব্যাংকিং খাত ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়।

গভর্নর আরও বলেন, ব্যাংকিং কাজ ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এজন্য আইনের যথাযথ প্রয়োগ করার উদ্যোগে হয়েছে। কোনো অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

গভর্নর বলেন, ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ ৩৬ শতাংশ। যা এ খাতের জন্য অশনি সংকেত। এই খেলাপি কমিয়ে আনার জন্য জন্য ১৮ মাসের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, প্রথম ছয় মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ দেওয়া হয়েছে। পরের এক বছর ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইনের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইন দুটি পাস হতে পারে।

এ সময় গভর্নর বলেন, জুলাই বিপ্লবীদের সহায়তার বিষয়টি মাথায় রেখে ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। প্রতি উপজেলা থেকে নেওয়া হবে ১০ জন করে। যাদের বয়স হবে ২৮ বছরের কম।
 

 

 

ইত্তেফাক/পিএস