এইচএসসি পরীক্ষা প্রস্তুতি

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৯:১৮

ইংরেজি

এমএ হামিদ খান

সহকারী অধ্যাপক, ইংরেজি

ধনবাড়ী সরকারি কলেজ,  টাঙ্গাইল

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,  Sentence Connector  নিয়ে আলোচনা করবো।

 

Sentence Connector

 

1.পূর্বে  যা বলা হয়েছে তার,যার কথা বলতে আমরা Altogether/On the whole, Overall, Therefore, In all, In short , In conclusion ইত্যাদি Sentence Connector ব্যবহার করি।

Example:i) The salary is low and the office is too far away. Altogether/On the whole (মোটের ওপর ), it is  not a satisfactory job.

ii) He is lazy, he is ignorant and he is stupid. In short, he is useless.

2. পূর্বে  উল্লেখিত কাজের যৌক্তিক ফলাফল বলার জন্য Accordingly, So, Therefore, As a result, of course ইত্যাদি Sentence Connector ব্যবহার করি।

Example:i) We are polluting the environment. As a consequence/As a result (ফলে) climate is changing.

ii) She arrived late, gave answers in an offhand manner. Of course (অবশ্যই), She displeased the interviewing panel.

3.যা পূর্বে  বলা/ করা হয়েছে তার ওপর গুরুত্ব না দিয়ে বরং এখন যা বলা /করা হচ্ছে তার ওপর গুরুত্ব দেওয়ার জন্য Anyhow, At any rate. In any case ইত্যাদি Sentence Connector ব্যবহার করা হয়।

Example:i) I am not sure what time I will arrive may be seven or eight.  In any case, (যেমন করে হোক) I will be

certainly there before eight thirty.

ii) I knew it would be a sad movie. Any way (যা হোক), I went there.

4. বিপরীতধর্মী দুটি বক্তব্য লেখার জন্য Where as, While, On the other hand ইত্যাদি Sentence Connector ব্যবহূত হয়।

Example:i) Some people praise him.Where as (পক্ষান্তরে) others call him cheat.

ii) I drink black coffee. While (পক্ষান্তরে) he prefers it with cream.

5.বক্তা যা বলেছেন সে ব্যাপারে বক্তার মনের জোর প্রকাশ করতে Honestly, Frankly, No doubt ইত্যাদি Sentence Connector

ব্যবহূত হয়।

Example:i) Honestly (সত্যি বলতে) that’s all the money I have got !

ii) No doubt (নি:সন্দেহে) he means to help.

6.কতটুকু ঠিক বলে বক্তা মনে করেন তা বোঝাতে On the whole. In general, In all, Some cases, Broadly speaking ইত্যাদি

Sentence Connector ব্যবহূত হয়।

 

Example: i) Broadly speaking (সাধারণভাবে বলতে গেলে) women are less strong than men are.

ii) On the whole (মোটের ওপর):  On the whole, I had a happy childhood.

7. পূর্ববর্তী বাক্যের সাথে সময়ের সম্পর্ক দেখানোর জন্য After a while, At that time, Meanwhile, Last, Previously, Finally, Formerly, Once upon a time, Shortly ইত্যাদি Sentence Connector ব্যবহূত হয়।

 

Example: i) I saw him entering the room. At that time (্ঐ সময়ে) I was playing in the field.

ii) I searched for the man every where. At Last (অবশেষে) I found him on the room.

8.পূর্ববর্তী বক্তব্যের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এমন বক্তব্যের অবতারণা করার জন্য By the way, Incidentally Connector গুলো ব্যবহূত হয়।

Example: i) It’s a lovely sunset. By the way (ভালোকথা), what happened to that bike I lent you?