আজ
চ্যানেল:
দীপ্ত টিভি
সময় :রাত ১১টা
ঈদুল আজহা উপলক্ষে বিশেষ একক নাটক ‘নায়ক’
দীপ্ত টিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে। নাটকটি রচনা করেছেন হাসিব হাসান চৌধুরী ও পরিচালনা করেছেন তপু খান। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।
অপূর্বর জীবনটা ভালোই ছিল। সবাই বলে যে সুখী কেমন করে হতে হয় তা অপূর্বর কাছ থেকে শেখো। কিভাবে অফিস সামলে, বাচ্চা সামলে, বৌকে সময় দিয়ে লাইফটাকে ব্যালেন্স করতে হয় তা যেন অপূর্ব সবাইকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা আসলে এমন না। বাস্তবে অপূর্ব তার লাইফটাকে নিয়ে প্রচণ্ড বোরড। লাইফটা হয়ে গেছে পানসে! এভাবেই একদিন অপূর্বর সামনে সুযোগ আসে একটু অ্যাডভেঞ্চারাস কিছু করার। অফিসের ইয়াং এক কলিগের বার্থডে পার্টিতে গিয়ে পরিচয় হয় তাদের লাইফস্টাইলের সঙ্গে। সে খেয়াল করে সে তো ভালোই মজা করতে পারে। বয়সে বড় হলেও অপূর্বকে তারা গ্রহণ করে তাদের একজন হিসেবে। এই ব্যালেন্সড লাইফের মাঝখানে নতুন একটা চ্যালেঞ্জ যোগ হয় তার। সেটা হলো এই সিক্রেট লাইফটাকে কেমন করে সবার থেকে হাইড করে রাখা যায়। তবে স্রোতে ভাসতে ভাসতে এক সময় অপূর্ব বুঝতে পারে সবকিছুর আসলে একটা সময় থাকে। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে একটু বেশি। আসলে সঠিক সময়ে সঠিক কাজটি না করতে পারলে পরে আফসোস করতে হয় সবাইকেই।
