আজ
চ্যানেল:
চ্যানেল আই
সময় :সন্ধ্যা ৬টা ১০ মিনিট
ছোটকাকু সিরিজ
শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে নাটক ‘খালি খালি নোয়াখালী’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
জনপ্রিয় অভিনেত্রী লাবলী খুন হয়েছে। মোটিভ কোনোকিছুতেই ধরা পড়ছে না। ছোটকাকু অনেক রহস্যেরই জটিল সমাধান করেছেন। কিন্তু এইবারের কেসটি তার জন্য একটু ভিন্ন। লতিফ একজন বুদ্ধিমান লোক! তার মাথায় এমন পরিকল্পনা কীভাবে এলো ছোটকাকু তা কিছুতেই উন্মোচন করতে পারছিলেন না। জজ সাহেবের সঙ্গে এই লতিফের কিসের শত্রুতা! ছোটকাকু যখন জজ সাহেব এবং লতিফের সম্পর্ক নিয়ে একটু জানতে গেলেন তখনই বেরিয়ে এলো রহস্যময় ঘটনা। এর সঙ্গে লাবনীর খুনের সম্পর্ক। টিংকুকে আটকে রেখে এই লতিফ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নোয়াখালীতে গিয়েই ছোটকাকু এই রহস্যের জট খুলতে শুরু করলেন। এই রহস্যের জট খোলার মধ্যে দিয়েই এবারের সিরিজ ‘খালি খালি নোয়াখালী’ নাটকের গল্পটি এগিয়ে যাবে।
