জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস!

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২১:২৯

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি বাড়াতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে এবং বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ফুটবলবিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানোর ফেসবুক পোস্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদ বোর্ড এবং ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে নতুন দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে মৌখিক সমঝোতা প্রায় হয়ে গেছে। 

নতুন প্রস্তাব অনুযায়ী, পারফরম্যান্স বোনাস ও নির্দিষ্ট বেতন মিলিয়ে ভিনিসিয়ুসের বাৎসরিক আয় হতে পারে প্রায় ৩০ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসকে ক্লাবে থেকে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন।

ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর আশায় এই চুক্তির পরিস্থিতির ওপর নজর রাখছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে মাদ্রিদেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। 

Inside Real Madrid: Vinicius Jr's anger, Ballon d'Or boycott and Bernabeu  bother - The Athletic

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। সেটি আরও চার বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত নিতে চায় রিয়াল মাদ্রিদ। দুই পক্ষের মধ্যে থাকা খুদে পার্থক্যগুলো সমাধান হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের ঘোষণা আসবে।

ইত্তেফাক/জেডএইচ