এক সম্ভ্রান্ত চেহারার লোক ট্রেনলাইনের ধারে এসে দাঁড়াল। পাশেই এক গ্রামের লোককে জিজ্ঞেস করল—আচ্ছা এখন কোন ট্রেন আসবে?
—মালগাড়ি আইবো।
—এরপর?
—এরপর একটা লোকাল ট্রেন।
—কোনো স্পেশাল ট্রেন নেই?
—আছিলো চইলা গেছে আগেই।
—(দীর্ঘশ্বাস ফেলে) আমার মতো লোকের পক্ষে তো আর যেমন তেমন ট্রেনের নিচে আত্মহত্যা করা সম্ভব না। চলি...
ডাক্তার : আপনার এখন প্রচুর রেস্টে থাকা দরকার—আচ্ছা আপনার প্রফেশন কী?
রোগী : আমি একটা রেস্ট হাউজের কেয়ারটকার।
