আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসার মাধ্যমেই প্রকৃত সুখ অর্জন করা সম্ভব: মসজিদে নববীর ইমাম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৩:২৫

মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান বলেছেন, ঈমান, সৎকর্ম, নামাজ ও আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসার মাধ্যমেই প্রকৃত সুখ অর্জন করা সম্ভব। শুক্রবার (৭ আগস্ট) জুমার খুতবায় তিনি এ কথা বলেন।

এ সময় অন্তরকে হিংসা ও বিদ্বেষমুক্ত রাখার আহ্বান জানান শায়খ আল-বুয়াইজান। তিনি বলেন, পরিপূর্ণতা ও প্রকৃত তৃপ্তি অর্জনের সঠিক পথ হলো কোরআন ও সুন্নাহর অনুসরণ।

একই দিনে জুমার খুতবায় মুসলিমদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ফয়সাল গাজ্জাবি। তিনি বলেন, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। এর মাধ্যমে আল্লাহর নেয়ামত অটুট রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্ভোগও দূর করা সম্ভব।

খুতবায় তিনি সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং সৎকর্ম ও তাকওয়ার মাধ্যমে বিপদগ্রস্ত ও অভাবীদের কষ্ট লাঘবের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, মুসলিমদের পরস্পরের সহযোগিতা করা, একে অন্যকে সহায়তা করা এবং অসহায় মানুষের দুর্দশা দূর করার চেষ্টা করা উচিত।

ইত্তেফাক/আরএইচ