ইক্বরা খেলাঘর আসরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:১৭

রূপগঞ্জের ইক্বরা খেলাঘর আসরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে ইক্বরা খেলাঘর আসরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ভুলতা ইউনিয়নের ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলে এ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইএম মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, ইলিয়াছ আহম্মেদ নিপু, তৌফিকুল ইসলাম বাচ্চু, জয়নাল আবেদীন হীরা, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, কাজী শরীফ আহম্মেদ হাফিজুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, আলেয়া আক্তার প্রমুখ।