পরমাণু শক্তি কমিশনে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১১

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ১৫ আগস্ট ২০১৯ তারিখে ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ড. আনোয়ার হোসেন মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক।

মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বঙ্গবন্ধুর উপর আলোচনা করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হলে একইভাবে বঙ্গমাতাকেও স্মরণ করতে হবে। কারণ বঙ্গমাতার ত্যাগ ও উত্সাহের কারণেই বঙ্গবন্ধু জাতির জন্য নিজেকে বিলিয়ে দিতে পেরেছেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে দেশ শোষিত হওয়ার দীর্ঘ ২১ বছর পর তাঁরই যোগ্য কন্যা দেশের দায়িত্ব নিয়েছেন এবং একের পর এক বাধা অতিক্রম করে পিতার অসমাপ্ত কাজ সফলতার সঙ্গে সম্পাদন করে চলেছেন। -প্রেস বিজ্ঞপ্তি