শিবচরে ডিজিটাল ফার্নিচার শোরুম উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১১

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচর উপজেলার মেইন রোডে অবস্থিত একটি ডিজিটাল ফার্নিচার শোরুম গত শুক্রবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফার্নিচার শোরুমটি উদ্বোধন করেন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন আসনের দুইবারের সফল সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার তোফাজ্জেল হোসেন খান (তোতা), উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, ডিজিটাল ফার্নিচার শোরুমের মালিক হাবিব মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালীসহ ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন ও শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঘুরে দেখেন এবং নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সরকারি কমিশনার (ভূমি) আল নোমানসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।