ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১১

সিলেট অফিস

সিলেটের পল্লিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাফেজ হাসান আহমদ (২২) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার কানাইঘাট উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন এলাকায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে তিনি ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত মাসুক উদ্দিনের পুত্র স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ হাসান আহমদ শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করে। তখন হাসান মেয়েটির হাতে একটি পেয়ারা দিয়ে ঘর থেকে বের করে দেন এবং  ঘটনাটি কাউকে বলতে মানা করেন।