আমিনা মশিউরের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১২

প্রখ্যাত সমাজকর্মী আমিনা মশিউর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার (১৬ আগস্ট) নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়। আমিনা প্রখ্যাত রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার স্ত্রী। এছাড়া আমিনা মশিউর ন্যাপ-ভাসানীর প্রথম মহিলা সম্পাদক ছিলেন। আমিনা মশিউরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ও তার গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায় দোয়া মাহফিল, কোরানখানি ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।