৮ বছর ২ মাস বয়সী নাহিয়ান জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মস্তিষ্কের বিকাশে সমস্যার কারণে নাহিয়ানের নড়াচড়া, পেশির নিয়ন্ত্রণ ও ভারসাম্যে দীর্ঘমেয়াদি জটিলতা হয়েছে। নিজে নিজে চলাফেরা করতে পারে না ছোট্ট নাহিয়ান।ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে বাবা মো. নাঈম তুঘলিল দেশের পাশাপাশি ভারতে বিভিন্ন চিকিৎসা ও থেরাপি করিয়েছেন। সন্তানের চিকিৎসায় নিজের সহায়-সম্বলও প্রায় শেষ করেছেন তিনি।
নাহিয়ানের আরও উন্নত চিকিৎসার জন্য এবার চীনে নিতে চায় পরিবার। তবে চিকিৎসা, যাতায়াতসহ এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সামান্য বেতনের চাকরি করা নাঈমের পক্ষে সম্ভব নয়।
সন্তানের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন নাহিয়ানের বাবা। আপনাদের সামান্য সহযোগিতাও নাহিয়ানের চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৩০৮৯৬৭১৫৮
নাম: মো. নাঈম তুঘলিল
সঞ্চয়ী হিসাব: ৪০৩৩৫৩৭৩২৩৩০০
এবি ব্যাংক, বনানী শাখা, ঢাকা

