শেরপুরে জেলা পুলিশের মশক নিধন অভিযান

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১৬

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত শুক্রবার শহরের ধুনটমোড় এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। পৌরসভার নয়টি ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংস করতে ১৫টি ফগার মেশিন ও ছয়টি স্প্রে মেশিনের মাধ্যমে  কেমিক্যাল স্প্রে করে মশক নিধন অভিযানে অংশ নেন তিনি। জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে এই মশক নিধন অভিযানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. সফিজুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, তাপস কুমার, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব আম্বিয়া, মকবুল হোসেন, বদরুল ইসলাম পোদ্দার ববি, পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ, নাজমুল আলম খোকন, ফিরোজ আহমেদ জুয়েল, পিএস কোরবান আলী মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।