মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী হারুন মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্ত্রী রহিমা বেগম রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শনিবার ভোররাতে রাণীপুকুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, স্ত্রীকে হত্যার চেষ্টার ঘটনায় হারুন মিয়াকে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিত্সাধীন রয়েছেন স্ত্রী রহিমা বেগম। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
