বাকৃবি খুলছে আজ

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১৮

বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটি শেষের কথা জানানো হয়। ইতিমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ রাখা হয়।

প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. হরিপদ শীল বলেন, ছুটি শেষে গতকাল শনিবার সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়।