পদ্মাসেতু দক্ষিণ থানায় পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭:০৬

শরীয়তপুরের পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১১ আগস্ট) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের জারি করা পরোয়ানা বাস্তবায়ন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের একটি দল। অভিযানে দুটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং একটি সিআর মামলায় পরোয়ানাভুক্ত আরও একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম বলেন, আদালতের পরোয়ানা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পরোয়ানাভুক্ত কোনো আসামি যাতে আইনের আওতার বাইরে থাকতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

 
ইত্তেফাক/এমএএম