স্পোর্টস রিপোর্টার
জানা গিয়েছিল, প্রাথমিক দলের ক্যাম্পে থাকবেন না তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবাল মানসিক অবসাদ কাটিয়ে ওঠার জন্য ছুটি নিয়েছেন। তিনি ক্যাম্পের দলে না থাকলে মাশরাফি ঠিকই আছেন এই দলে।
এই মাসের শেষ থেকে শুরু হবে বাংলাদেশের আবার খেলা। প্রথমে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের সিরিজ খেলবে দল। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এই দুইয়ের জন্য ঘোষিত হলো ৩৫ সদস্যের প্রাথমিক দল।
ক্যাম্পের জন্য প্রাথমিক দল
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, আফিফ হোসেন ধ্রুব, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, শহিদুল ইসলাম, ইয়াসিন আরফাত মিশু, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
