শিশু গোলাম রসুলের জীবন বাঁচানোর আকুতি

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:৩৪

শিশু গোলাম রসুল (১৯ মাস) জন্মগত জটিল হূদরোগে আক্রান্ত। সে বেশ কিছু দিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. মো. ইলিয়াস পাটোয়ারীর চিকিত্সাধীন ছিল। চিকিত্সক শিশুটিকে বাঁচাতে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। সে জন্য দরকার প্রায় ৩ লাখ টাকা। যা তার অতি দরিদ্র পিতার পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। ছেলের জীবন রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ হূদয়বানদের সহায়তা কামনা করেছেন তার পিতা। সাহায্য পাঠাবার ঠিকানা : মো. তারিকুল ইসলাম (লিটন)। হিসাব নং-০১০১৩২২৪, সোনালী ব্যাংক, কামারখালী শাখা, মধুখালী, ফরিদপুর। মোবাইল: ০১৯৯৮২৪৮৮৯০ (বিকাশ)।