অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে স্বপ্নের মত কাটাচ্ছে টাইগাররা। গতকাল প্রথম দিনে তিনটি সেশন ছিল বাংলাদেশের। শুক্রবার সকালের সেশনও নাজমুলদের। অস্ট্রেলিয়া সফরে মাঠে স্বপ্নের মতো সময়ই কাটছে বাংলাদেশের।
লাঞ্চের বিরতির আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত অপরাজিত ২৮ রানে, তানজিদ ৭৪ রানে। তৃতীয় উইকেটে তদের জুটিতে উঠেছে ৪৩ রান।
এই সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে বাংলাদেশ।
শুধু মুমিনুল হকের উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া। দারুণ জমাট ব্যাটিং করছিলেন মুমিনুল। কিন্তু ৪৯ রানে ভেঙেছে তার ধৈর্য। জশ হ্যজলউডকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৯৫ বলের ইনিংসটির হতাশাজনক সমাপ্তি ঘটে। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটিও ভেঙেছে।
সবশেষ ৫১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮২ রান।

