সৌদি আরবের মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ওয়াদি ফারা নামক স্থানে ৩৫ জন বাংলাদেশি হাজি বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়লে এক জন নারীহাজি ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়, হাজিদের বহনকারী বাসটি সৌদি সময় শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে। চলন্ত অবস্থায় বাসটির চাকা খুলে গেলে এই দুর্ঘটনা ঘটে।
