ভারতের রাজধানী দিল্লির শীর্ষ সরকারি হাসপাতাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গভীর রাত পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, আগুন লাগে হাসপাতালের জরুরি বিভাগের দোতলায়। সেখানে ডাক্তারদের বসার জায়গা এবং গবেষণাগার রয়েছে। সেখানে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন চিকিত্সার জন্য। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে দোতলায়। এই হাসপাতালেই চিকিত্সাধীন রয়েছেন সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলি। শুক্রবার তাকে দেখতে এই হাসপাতালে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। -হিন্দুস্তান টাইমস
