রংপুর-৫ আসনের জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২৩:০২

হাইকোর্টের নির্দেশে রংপুর-৫ আসনে ২০ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করা হলেও যাচাই-বাছাই শেষে তা বাতিল করা হয়েছে। প্রার্থীর দাখিল করা হলফ নামায় মামলার তথ্য গোপন করাসহ বিভিন্ন অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। গতকাল বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে তার এই মনোনয়নপত্র বাতিল করা হয়।