কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩৪

কুমিল্লায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন, হোটেল বয় এবং সিএনজি চালকসহ ৮ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন চারজন বাস যাত্রীসহ পাঁচজন। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়াময়দান গ্রামের মৃত আবদুর জব্বারের ছেলে জসিম উদ্দিন (৪৫), জসিম উদ্দিনের মা সাকিনা বেগম (৭০), স্ত্রী সেলিনা বেগম (৪০), ছেলে শিপন (২৩), ছেলে হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) ও হোটেল বয় একই গ্রামের হোসেন মিয়ার ছেলে সায়মন (১৫)।

এছাড়া সিএনজি চালিত অটোরিকশার চালক একই উপজেলার করপাতি গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) নিহত হয়। জসিমের পরিবারের একমাত্র জীবিত সদস্য রিফাতকে (১০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

নিহত জসিম উদ্দিনের ভাই মো. মহসিন জানান, জসিম উদ্দিন, তার মা, স্ত্রী এবং ছেলে- মেয়ে নিয়ে কুমিল্লা নগরীর গাংচরে থাকতেন। পাশের গোয়ালপট্টিতে রেস্টুরেন্টের ব্যবসা করতেন। কোরবানির ঈদের ছুটিতে সপরিবারে বাড়িতে আসেন। ঈদের ছুটি শেষে সবাই মিলে সিএনজি অটো রিকশা যোগে কুমিল্লা যাচ্ছিলেন।

আরো পড়ুন : গুগলে ফের ভিখারি ইমরান খান

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসে লাকসাম গামী তিশা বাস সার্ভিস। লালমাই উপজেলার জামতলীতে আসলে একটি মাইক্রোবাসকে বাঁচাতে গিয়ে লেন পরিবর্তন করে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে উপর চাপা দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটো রিকশাটি দুমড়েমুচড়ে যায়। 

ইত্তেফাক/ইউবি/অনি