গাজীপুরে টিটিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার প্রদান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩১

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) এর প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টিটিটিআই মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের  উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হামিদ, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মোঃ আছয়াদুর রহমান পিএসসি। এসময় উপাধ্যক্ষ মেজর (অব.)  শ্যামলেন্দু কবিরাজ, প্রশিক্ষক, কর্মকর্তা ও গাজীপুর সেনানিবাসের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।